মধুখালীতে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রবিবার, ১০ মে ২০২৬



মধুখালীতে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মধুখালি ( ফরিদপুর) প্রতিনিধি : সিএসএসের স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আয়োজনে উপজেলার ব্রাঞ্চ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোনের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তাপস ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যাবিথী স্কুলের শিক্ষক উম্মে কুলসুম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি আবু তালেব, বিএম দেবাশিস বসু, এবিএম প্রহ্লাদ, ফিল্ড অফিসার রবিউল, জহিরুল, মোজাফফর, বিপ্লব ও সজীব খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০৪   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ