ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
রবিবার, ১০ মে ২০২৬



ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কৃষিকাজে নিরাপদ খাদ্য উৎপাদন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল থেকে দিনব্যাপী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম।

কংগ্রেসে বক্তারা বলেন, কৃষকদের গ্যাপ সার্টিফিকেশন পেতে হলে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ম মেনে চাষাবাদ করতে হবে। এছাড়া সঠিকভাবে রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং নিয়মিত পরিদর্শনের মধ্য দিয়ে যেতে হবে।

বিশেষ করে ফার্ম ডায়েরি সংরক্ষণ, অনুমোদিত সার-কীটনাশক ব্যবহার এবং মাটি ও পানির মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা।

সবজিসহ ফসল চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে উপস্থিত কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:০৭   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষকদের সেচ সরঞ্জাম বিতরণ, সরিষাবাড়ীতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ