![]()
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মায়েশা আক্তার (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মায়েশা আক্তার ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মগরম শেখের পাড়া গোয়ালের টিলা এলাকার ইরসাদ শেখ ও রহিমন নেছা দম্পতির মেয়ে।
জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মায়েশা তার মায়ের সঙ্গে বাড়ির সামনে পাকা রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫০:১২ ৪০ বার পঠিত