ফরিদপুরের মধুখালীতে গলায় ফাঁস নিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের মধুখালীতে গলায় ফাঁস নিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
মঙ্গলবার, ১২ মে ২০২৬



ফরিদপুরের মধুখালীতে গলায় ফাঁস নিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় মাইমুনা আক্তার মৌ (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার বাগাট বিশ্বাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাইমুনা আক্তার মৌ ওই গ্রামের মোঃ মিজানুর রহমানের মেয়ে।
জানা যায়, নতুন নির্মিত বাড়ির একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মাইমুনা। রাত আনুমানিক ২টার দিকে তার মা আসমা খাতুন পাশের কক্ষে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ওড়না কেটে তাকে নিচে নামানো হলে তিনি মৃত বলে নিশ্চিত হন।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশের এসআই মোঃ নুর ইসলাম শিকদার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:১৪   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ