ঈদের আগে রাজধানীতে সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদের আগে রাজধানীতে সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫
মঙ্গলবার, ১২ মে ২০২৬



ঈদের আগে রাজধানীতে সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫

অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১২ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

গ্রেফতাররা হলো মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার ডাকাত সদস্যরা ঈদুল আজহাকে কেন্দ্র করে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এরপর ঢাকার পাশে একটি জেলায় স্বর্ণের দোকানেও ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচয় দেয়। একেকজনের নামে ১৪-১৫ টি মামলা রয়েছে।

এ সময় পেশাদার ডাকাতদের ওপর নজরদারি চলছে জানিয়ে তিনি বলেন, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেন। এছাড়া সড়ক-মহাসড়কে পেট্রোলের ব্যবস্থাও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবির সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-ওয়ারি বিভাগের একটি দল। পরে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকান এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০০   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ