কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমির
মঙ্গলবার, ১২ মে ২০২৬



কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমির

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই অস্থির হয়ে উঠেছে বাজারব্যবস্থা।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে।
বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে।

তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা খুবই জরুরি।
জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে।

বাজার পরিদর্শনের সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৭:২৯   ১১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিককে মারধর, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি প্রেসক্লাবের
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে ২১ সাংবাদিক
আগামী মৌসুমে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাটের’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
চালকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ