
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাবের পিয়ন মোহাম্মদ জাকির হোসেনের মাতা ফাতেমা বেগম (৭০) মস্তিষ্কে
রক্তক্ষরণজনিত কারণে গতকাল বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
ফাতেমা বেগমের মৃত্যুতে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী , সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২:১০:১৫ ১৪৮ বার পঠিত