লালমনিরহাট সীমান্তে যুবক নিহত, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাট সীমান্তে যুবক নিহত, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



লালমনিরহাট সীমান্তে যুবক নিহত, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের

লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তে গুলিতে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে ওই নিহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহল দল গুলি চালায় এবং এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুরের একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল।

অন্যদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালাননি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৭:২৩   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ