জিয়াউর রহমানের কারণেই মানুষ স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করেছে: ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমানের কারণেই মানুষ স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করেছে: ভূমিমন্ত্রী
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



জিয়াউর রহমানের কারণেই মানুষ স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করেছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল।

আজ সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। তিনি দেশের ও মানুষের কল্যাণে সবসময়ই কাজ করেছেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের জন্যই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল।

এ সময় ভূমিমন্ত্রী আরও বলেন, দেশকে হানাদারমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ের।

মো. মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত ও রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১২:১৫   ১ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত: রিজভী
জিয়াউর রহমানের কারণেই মানুষ স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করেছে: ভূমিমন্ত্রী
জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ