সদরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



সদরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কমেলা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। নিহত কমেলা বেগম উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিন শৈলডুবী গ্রামের মৃত আহম্মেদ খানের স্ত্রী। সে দুই পুত্র সন্তানের জননী।

১৪ মে (বৃহস্পতিবার) সকালে সদরপুর থানা পুলিশ নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, নিহত কমেলা বেগম দীর্ঘদিন যাবৎ লিভার,কিডনি,ও আলসার জনিত রোগে ভুগিতেছিল। চিকিৎসায় পুরোপুরি সুস্থ্য না হওয়ায় মানসিক ভাবে অনেকটা হতাশাগ্রস্থ ছিল।
১৩ মে বুধবার এশার নামাজ পরে রাতের যেকোন সময় নিজ বসতঘরের আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে সিজান নামে এক শিশু ঘরের আড়ার সাথে নিহত কমেলা বেগমকে ঝুলতে দেখে বাড়ির লোকজন সবাইকে জানায়। বাড়ির লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন,আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৫   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি
দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন - চীফ হুইপ
সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে - বিমান মন্ত্রী
শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা
ডিসেম্বরে ময়মনসিংহ থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হবে : রেল প্রতিমন্ত্রী
‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ