বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল

দেশের জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি ২০২৪-২০২৫ অর্থবছরের নিট মুনাফার একটি অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।

আজ এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট উক্ত টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পদ্মা অয়েল পিএলসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাপ্রকাশ করেন যে, এই অর্থ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

পদ্মা ওয়েল পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ, পদ্মা ওয়েল কোম্পানি লি, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:০৭   ৭ বার পঠিত