নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের

প্রথম পাতা » খেলাধুলা » নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের
শনিবার, ১৬ মে ২০২৬



নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের

স্কটিশ প্রিমিয়ারশিপের রুদ্ধশ্বাস ম্যাচে হার্টসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে সেল্টিক। এই নাটকীয় জয়ে রেকর্ড ৫৬ বার স্কটিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দলটি।

স্কটল্যান্ডের সেল্টিক পার্কে অনুষ্ঠিত ম্যাচে হার্টসকে ৩-১ ব্যবধানে হারায় সেল্টিক।

ম্যাচের ৪৩ মিনিটে অধিনায়ক লরেন্স শ্যাঙ্কল্যান্ডের হেডার থেকে গোল করে হার্টসকে এগিয়ে নেন। এই স্কোরের ওপর ভিত্তি করে হার্টস গত ৬০ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কারণ শিরোপা জিততে তাদের কেবল ম্যাচটি ড্র করার প্রয়োজন ছিল।

প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সেল্টিককে সমতায় ফেরান আরনে এঙ্গেলস।

ম্যাচের ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় কালাম অস্মন্ডের পাস থেকে ডাইজেন মাইডা গোল করে সেল্টিককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। লাইন্সম্যান প্রাথমিকভাবে গোলটিকে অফসাইড ঘোষণা করে। পরে ভিএআর চেকে দেখা যায় অফসাইড হয়নি।
তাতে গোলটি বহাল থাকে।

ম্যাচের অতিরিক্ত সময়ের ৮ম মিনিটে হার্টসের গোলরক্ষক অ্যালেক্সান্ডার শভোলো ফ্রি-কিক নেওয়ার জন্য ওপরে উঠে আসলে সেল্টিক পাল্টা আক্রমণ চালায় এবং ফাকা পোস্টে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন তরুণ খেলোয়াড় কালাম অস্মন্ড।

ম্যাচ শেষ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে অস্মন্ডের গোলের পর হাজার হাজার উত্তেজিত সেল্টিক সমর্থক মাঠে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই দলের খেলোয়াড়দের দ্রুত টানেলে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৫৬   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ