৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের

প্রথম পাতা » খেলাধুলা » ৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
রবিবার, ১৭ মে ২০২৬



৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের

দুই স্কটিশ জায়ান্ট সেল্টিক আর রেঞ্জার্সের আধিপত্য ভাঙা থেকে মাত্র একটি দিন দূরে ছিল হার্ট অব মিডলোথিয়ান। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে টানা ২২৬ দিন লিগ টেবিলের শীর্ষে ছিল হার্টস, কিন্তু লিগের শেষ দিনে এসে হোঁচট খেল জাম্বোরা। শীর্ষস্থান ছিনিয়ে নিয়ে স্কটিশ প্রিমিয়ারশিপের নতুন চ্যাম্পিয়ন হয়েছে সেল্টিক।

শেষ ম্যাচের আগে শীর্ষে থাকা হার্টসকে ৩-১ গোলে হারিয়ে স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা ঘরে তুলেছে সেল্টিক। সফরকারী হার্টসের আশা ছিল দুই প্রতিদ্বন্দ্বী সেল্টিক ও রেঞ্জার্সের ৪০ বছরের আধিপত্য ভেঙে লিগের নতুন রাজা হওয়ার। কিন্তু মাত্র দশ মিনিটের তাণ্ডবে সেই স্বপ্ন ভেঙে যায়, কারণ ওই সময়ের মধ্যেই সেল্টিক দুই গোল করে জয় নিশ্চিত করে। গত ১৫ মৌসুমে এটি ক্লাবটির ১৪তম লিগ শিরোপা।

রোমাঞ্চকর ফাইনালকে আরও নাটকীয় করে তোলে লরেন্স শ্যাঙ্কল্যান্ডের গোল। ম্যাচের ৪২তম মিনিটে তিনি হার্টসকে এগিয়ে দেন। তবে বিরতির ঠিক আগে বেলজিয়ান মিডফিল্ডার আর্নে এঙ্গেলস পেনাল্টি থেকে সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে দাইজেন মায়েদা এবং যোগ করা সময়ে ক্যালাম ওসমান্দ গোল করে সেল্টিকের জয় নিশ্চিত করেন।

স্কটল্যান্ডের অপেক্ষাকৃত ছোট ক্লাব হার্টস ৬৬ বছর পর প্রথম লিগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গত সেপ্টেম্বর থেকেই লিগ টেবিলের শীর্ষে ছিল তারা। সেল্টিকের মাঠে তাদের শুধু একটি ড্র দরকার ছিল। কিন্তু শেষ পর্যন্ত ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দীর্ঘস্থায়ী দ্বৈত আধিপত্য ভাঙতে পারলো না তারা।

সেল্টিক ও রেঞ্জার্সের দীর্ঘদিনের আধিপত্যকে একসঙ্গে বলা হয় ‘ওল্ড ফার্ম’। চার দশকেরও বেশি সময় ধরে এই দুই ক্লাবই স্কটিশ ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছে। অন্য কোনো ক্লাবের শেষ শিরোপা জয়ের ঘটনা ঘটেছিল ১৯৮৪-৮৫ মৌসুমে। সেবার এবারডিন তরুণ কোচ অ্যালেক্স ফার্গুসনের অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল। পরে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ইতিহাস গড়েন।

এদিন শেষ বাঁশি বাজতেই সেল্টিকের সমর্থকেরা মাঠে ঢুকে উচ্ছ্বাসে উদযাপন শুরু করেন। সেল্টিক অধিনায়ক ক্যালাম ম্যাকগ্রেগর বলেন, ‘জীবনে প্রথমবারের মতো আমি বাকরুদ্ধ। সবাই আমাদের হিসাবের বাইরে রেখেছিল, কিন্তু আমরা জানতাম আমাদের সুযোগ আছে। কী অসাধারণ, জাদুকরি একটি দল!’

এই জয়ের মাধ্যমে সেলটিক নিজেদের ৫৬তম জাতীয় লিগ শিরোপা নিশ্চিত করল এবং ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করল। অন্যদিকে তীরে এসে তরী ডুবল জাম্বোদের। হাত ছোঁয়া দূরত্বে পৌঁছেও স্পর্শ করা হলো না শিরোপা।

বাংলাদেশ সময়: ১৭:১৪:২৮   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি
নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের
একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা
টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ