ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
রবিবার, ১৭ মে ২০২৬



ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি আজ দুপুরে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।

ঢাকা ও দোহা শ্রম, কর্মসংস্থান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাতারের শ্রমমন্ত্রী এ সফরে এসেছেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি ২০২১ সাল থেকে কাতারের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৩   ১৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিককে মারধর, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি প্রেসক্লাবের
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে ২১ সাংবাদিক
আগামী মৌসুমে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাটের’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
চালকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ