সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
রবিবার, ১৭ মে ২০২৬



সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোসেন আলী (২৫) নামে এক অটোরিকশা চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বগারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
​আহত হোসেন আলী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের আমির হামজার ছেলে। তিনি এক সন্তানের জনক।

হোসেন আলীর পরিবার জানায়, রোববার বিকেলে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে নয়টার দিকে খবর আসে, বগারপাড় এলাকায় তিনি অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। সংবাদ পেয়ে তার বড় ভাই মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​”ছেলেকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে। ছেলের এখনো হুঁশ ফেরেনি। সে শুধু ঘুম ঘুম অবস্থায় রয়েছে এবং কোনো কথা বলতে পারছে না। জ্ঞান ফিরলে হয়তো বিস্তারিত জানা যাবে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিউল হক জানান, আহত চালককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চেতনানাশকের প্রভাব কেটে গেলে তার অবস্থা স্বাভাবিক হবে।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৯   ৩০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিককে মারধর, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি প্রেসক্লাবের
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে ২১ সাংবাদিক
আগামী মৌসুমে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাটের’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
চালকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ