ফরিদপুরে নিখোঁজ শিশুকে খুঁজে পেতে কোতোয়ালি থানায় জিডি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নিখোঁজ শিশুকে খুঁজে পেতে কোতোয়ালি থানায় জিডি
সোমবার, ১৮ মে ২০২৬



ফরিদপুরে নিখোঁজ শিশুকে খুঁজে পেতে কোতোয়ালি থানায় জিডি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিশুটির নাম শেখ আহম্মেদ (৯)।
জিডি সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে শেখ আহম্মেদ তার ব্যবহৃত ছোট বাইসাইকেল নিয়ে চুনাঘাটা মডেল টাউনে আরবি পড়তে যায়। পরে আরবি পড়া শেষে সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুর মা নিলুফা ইয়াসমীন‌(৩৫)
স্বামী ‌ মোহাম্মদ হারুন শেখ গুহ লক্ষীপুর চুনাঘাটা মডেল টাউন ‌ ১৭ নং ওয়ার্ড ফরিদপুর পৌরসভা
কোতয়ালী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, এ সময় তিনি বলেন ‌তার ছেলে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের জামা ও পাঞ্জাবি ছিল। শিশুটির গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল ছোট ও কালো। তার উচ্চতা প্রায় ৪ ফুট।
এ ঘটনায় কোতয়ালী (ফরিদপুর) থানায় জিডি নং-১৩২৯, তারিখ ১৭/০৫/২০২৬ হিসেবে সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। ‌এ দিকে ছেলেকে খুঁজে পেতে সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার।

বাংলাদেশ সময়: ১১:০৪:০৩   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা
শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ