ফরিদপুরে আলোচিত দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আলোচিত দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
সোমবার, ১৮ মে ২০২৬



ফরিদপুরে আলোচিত দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা থানায় সংঘটিত পৃথক দুটি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। গতকাল
রবিবার নগরকান্দা থানার মামলা নম্বর-০৪ এবং ভাঙ্গা থানার মামলা নম্বর-০২ এর ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। হত্যা মামলাগুলোর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার আদ্যোপান্ত পর্যালোচনা করেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানান এবং ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রেজওয়ান দীপু, মুহম্মদ আল ফাহাদসহ নগরকান্দা ও ভাঙ্গা থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।, মামলা দুটি পেনাল কোডের বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৫৬   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার
শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ
নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড
সালথায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ