![]()
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিশুটির নাম শেখ আহম্মেদ (৯)।
জিডি সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে শেখ আহম্মেদ তার ব্যবহৃত ছোট বাইসাইকেল নিয়ে চুনাঘাটা মডেল টাউনে আরবি পড়তে যায়। পরে আরবি পড়া শেষে সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুর মা নিলুফা ইয়াসমীন(৩৫)
স্বামী মোহাম্মদ হারুন শেখ গুহ লক্ষীপুর চুনাঘাটা মডেল টাউন ১৭ নং ওয়ার্ড ফরিদপুর পৌরসভা
কোতয়ালী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, এ সময় তিনি বলেন তার ছেলে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের জামা ও পাঞ্জাবি ছিল। শিশুটির গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল ছোট ও কালো। তার উচ্চতা প্রায় ৪ ফুট।
এ ঘটনায় কোতয়ালী (ফরিদপুর) থানায় জিডি নং-১৩২৯, তারিখ ১৭/০৫/২০২৬ হিসেবে সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এ দিকে ছেলেকে খুঁজে পেতে সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার।
বাংলাদেশ সময়: ১১:০৪:০৩ ৮ বার পঠিত