স্বাধীনতার ৫৫ বছর পর বীর প্রতীক আব্দুল হাকিমকে বিশেষ সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতার ৫৫ বছর পর বীর প্রতীক আব্দুল হাকিমকে বিশেষ সংবর্ধনা
সোমবার, ১৮ মে ২০২৬



স্বাধীনতার ৫৫ বছর পর বীর প্রতীক আব্দুল হাকিমকে বিশেষ সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি : স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পর জামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাকিমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে ‘জামালপুর জেলা গেজেটধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ’ (জামুকা)-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুদ্ধকালীন এই অকুতোভয় কমান্ডারের অবদানের কথা স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।

​সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১১ নং সেক্টরের আব্দুল হাকিম কোম্পানির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের সভাপতি এ কে এম ফজলুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজাত আলী। ​বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
​১১ নং সেক্টরের যুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (মজনু) , বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ চন্দ্র দে এর সহধর্মিণী শ্রী মিতালী রাণী দে প্রমুখ।

​বর্তমানে ৯০ বছর বয়সী বীর প্রতীক কমান্ডার আব্দুল হাকিম তাঁর সহযোদ্ধা এ কে এম ফজলুল হকসহ উপস্থিত সবার উদ্দেশে ১৯৭১ সালের সেই দুর্বিষহ ও গৌরবোজ্জ্বল যুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। স্বাধীনতার এত বছর পর এমন সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই বীর সন্তান। তিনি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া চান। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ ও লালন করতে আগামী প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি এ কে এম ফজলুল হক যুদ্ধকালীন সময়ে তাঁর সেক্টর কমান্ডার আব্দুল হাকিমের বীরত্ব ও সাহসিকতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৯:৩৭   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ