বন্দরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারী শ্রমিক নিহত, চালক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারী শ্রমিক নিহত, চালক আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



বন্দরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারী শ্রমিক নিহত, চালক আটক

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মালা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত মালা আক্তার সোনারগাঁ থানার পশ্চিম বেহাকৈর এলাকার রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বন্দর থানার দেওয়ানবাগ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি জব্দ করা হয় এবং চালক সোহরাব হোসেন (৫৬)-কে আটক করা হয়। পরে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়।

আটকৃত চালক সোহরাব হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার সহকরপুর খাঁপাড়া এলাকার মৃত সবদুল মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে আটক চালকের বিরুদ্ধে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন (মামলা নং- ২৮(৫)২৬)। পরবর্তীতে মঙ্গলবার (১৯ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

নিহত মালা আক্তার দীর্ঘদিন ধরে একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৪   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ