নারায়ণগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



নারায়ণগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌ পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা, সার্বিক নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি গ্রহণ করা এবং কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা সুষ্ঠুভাবে ঈদুল আজহাকে উদযাপন করার লক্ষ্যে নানা বিষয় আলোচনা করে তাদের মতামত ব্যক্ত করেন। বিশেষ করে জনসাধারণের যাতায়াত নিরাপদ, বিভিন্ন কল-কারখানার শ্রমিকদের ছুটি বেতন ভাতা পরিশোধ ও কোরবানি পশু পরিবহনকে কেন্দ্র করে বিভিন্ন প্রদক্ষে গ্রহণের ব্যাপারে জোরালোভাবে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিভিন্ন পরিবহনে ভাড়ার নির্ধারিত তালিকা থাকতে হবে। অসঙ্গতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোরবানির পশুর হাটের সব ইজারাদারকে আইন মেনে হাট পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া নিয়ে যেন কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না হয় এজন্য রাজনৈতিক নেতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কল-কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৯   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ