ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
শনিবার, ২৩ মে ২০২৬



ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জীবিকায়নের লক্ষ্যে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা অধিদপ্তর ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক ‌মাশউদা হোসেন ‌।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ ‌অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় নারীদের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের ‌ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:০৮   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ