![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল-সানন্দবাড়ী সড়কের লংকার চর সকাল বাজারের এলজিইডি রাস্তার জমি নিয়ে দুই পক্ষের মাঝে চলমান দীর্ঘদিনের বিরোধ অবশেষে নিরসন হয়েছে।
শনিবার(২৩ মে) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন উভয় পক্ষকে নিয়ে এক বৈঠকের মাধ্যমে এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান করেন। দীর্ঘদিন পর রাস্তার জায়গা নিয়ে চলা এই বিরোধের অবসান ঘটায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিরোধ নিরসনকালে ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন,দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সচেতন মহল এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল, যা পুরো এলাকার শান্তি নষ্ট করছিল। আজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি সুন্দরভাবে মীমাংসা হওয়ায় সবাই আনন্দিত।
বাংলাদেশ সময়: ২৩:১২:৩১ ৩৭ বার পঠিত