
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে প্রতিবন্ধী নারী-পুরুষের হাতে ঈদ উপহার তুলে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
এসময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সিটি কর্পোরেশনের দায়িত্বের অংশ। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুধু সহায়তা নয়, তাদের অধিকার ও সম্মান নিশ্চিত করতেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৬:১০:৫৭ ১২৩ বার পঠিত