আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে

আবারও নতুন লুকে নতুন গান নিয়ে নিজেকে ধরা দিলেন নুসরাত ফারিয়া। এসভিএফ মিউজিকের নতুন গান ‘লোকে বলে’-তে নতুন রূপে আবার নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবে অনুরাগীরা।

আসন্ন ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি ধামাকা গান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে গানটির ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

টিজারের শুরুতেই দেখা যায় জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত এন্ট্রি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সাথে সাথে স্ক্রিনে আবির্ভাব ঘটে গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গানের সংলাপ—‘লোকে বলে রে, কই থেকে আইলো সে।’

টিজার জুড়েই ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে তুলে ধরা হয়েছে। একটি দৃশ্যে তাকে কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হেঁটে আসতে দেখা যায়, আরেকটি দৃশ্যে চমৎকার দেশীয় ও আধুনিক উৎসবের আবহে ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।

টিজারের স্ক্রিনে ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং বাংলা লেখা থাকে গানটির নাম ‘লোকে বলে’।

সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।

এর আগে গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। ২৬ মে ফারিয়ার এই বহুল প্রতীক্ষিত নতুন গানটি সম্পূর্ণ আকারে মুক্তি পাবে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:০২   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
বন্যপ্রাণী অপরাধ ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ
কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ