শুভ-মিমের ‘গুলগুলি পিঠা’য় ঈদের আমেজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভ-মিমের ‘গুলগুলি পিঠা’য় ঈদের আমেজ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



শুভ-মিমের ‘গুলগুলি পিঠা’য় ঈদের আমেজ

ঈদুল আজহায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের ‘মালিক’ সিনেমা আসতে চলেছে। সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। এছাড়া বড় চমক নিয়ে পর্দা মাতাচ্ছে সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’।

সোমবার (২৫ মে) রাতে আরিফিন শুভ সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মিউজিক ভিডিওটি। আর তা শেয়ার হতেই সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলে।

গানটির ওপেনিং এই ভেসে ওঠে মিমের এক অনন্য অবতার। বলা যায়, পুরো গানের মূল আকর্ষণ ছিলেন মিম। ঝলমলে খয়েরি রঙের জমকালো ট্র্যাডিশনাল ফিউশন পোশাকে শুরু কোমর দুলানি, সঙ্গে আবেদনময়ী এক্সপ্রেশন।

এরপরই আরিফিন শুভর রাফ-টাফ লুকের এন্ট্রি যোগ করে আলাদা মাত্রা। দর্শকদের মন্তব্য, যেন তামিল ইন্ডাস্ট্রিজের কোনো কনটেন্ট দেখছেন তারা।

‘গুলগুলি পিঠা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। আদিত রহমানের সুর ও সংগীতে, লুৎফর হাসানের কথায় তৈরি এই গান নিয়ে বেশ উচ্ছ্বসিত পরিচালক সাইফ চন্দন।

চার বছর আগে ‘সাপলুডু’–তে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল শুভ ও মিমকে। ‘মালিক’ দিয়ে সেই জুটিই ফিরছে নতুনভাবে। এই সিনেমার জন্য মিম দেড় মাসের মহড়ায় অংশ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয়ের পাশাপাশি নিয়েছেন মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:১৫   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ