কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

উন্নতির লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় এডভান্স সিএনজি ও ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপ ভ্যান দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এডভান্স সিএনজি ফিলিং এ কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া। সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ, কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, এমবি নীট ফ‍্যাশনের এর পরিচালক হাসিন আরমান, হাসিন রাইহান, মঈনুল হাসান, আসিফ হাসান সায়েম, আদিল হাসান সাজিদ, আমিনুর রশীদ ও মামুনুর রশীদ সহ আরো অনেকে।

গাড়ির চাবি তুলে দেওয়ার সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কুমিল্লা সদর দক্ষিন অঞ্চলের থানায় পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা না থাকায় পুলিশি দায়িত্ব পালন করতে সমস্যা হওয়ার কারণে তারা আমাকে অবহিত করেন। আমি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অল্প সময়ের মধ্যে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যানের ব্যবস্থা করি। এতে থানা এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালান, রাহাজানিসহ আইনশৃঙ্খলার ব্যবস্থা সচল রাখতে পুলিশ আগের চেয়ে আরো বেশি ভূমিকা পালন করবে। তাই আগামীকাল পবিত্র ঈদুল আযহার আগের দিন গাড়িটি জেলা পুলিশ সুপারের হাতে তুলে দিয়েছি। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আমাদের সহযোগিতা সবসময় অব্যহত থাকবে।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আমি কুমিল্লা জেলায় যোগদানের পর আইনশৃংখ্যলার উন্নতি ও চুরি ডাকাতি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমানে পরিবহন ব্যবস্থা না থাকায় আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেশের তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সদর দক্ষিন মডেল থানায় একটি গাড়ির ব্যবস্থা করে দেন। এতে আমাদের কাজে গতিসহ আইনশৃঙ্খলার উন্নতির সহায়ক হবে। এসময় বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ০:০১:১৫   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ