সরিষাবাড়ীতে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ‘চাচা’ গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ‘চাচা’ গ্রেফতার
শুক্রবার, ২৯ মে ২০২৬



সরিষাবাড়ীতে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ‘চাচা’ গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লিটন মিয়া (৪৮)। তিনি উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর (মধ্যপাড়া) গ্রামের মৃত ছকমান আলীর ছেলে।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা-বাবা দুজনেই জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিবন্ধী মেয়েসহ তাদের সন্তানরা গ্রামের বাড়িতে দাদা-দাদীর কাছেই থাকতো।

​গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী চাচা লিটন মিয়া ওই প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে ‘প্রেম প্রেম খেলা’ করার ছলনা করে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের ওপর নিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির চিৎকারে অভিযুক্ত লিটন মিয়ার স্ত্রী সূর্য বেগম ঘটনাস্থলে চলে আসেন। স্ত্রীকে দেখে লিটন মিয়া শিশুটিকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে হাতে ১০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

​লোকলজ্জার ভয়ে প্রথমে গোপন, পরে মামলা
​ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার দাদা-দাদীকে বিষয়টি জানায়। কিন্তু লোকলজ্জা ও সামাজিক মান-সম্মানের ভয়ে তারা বিষয়টি প্রথমে গোপন রাখেন। পরবর্তীতে গত ২৬ মে ঈদের ছুটিতে শিশুটির মা-বাবা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসলে পুরো ঘটনাটি জানতে পারেন। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

​কান্নাজড়িত কণ্ঠে শিশুটির পিতা ফিরোজ মিয়া বলেন, ​”আমার মেয়েটা শারীরিক প্রতিবন্ধী, ঠিকমতো চলতেও পারে না। তার সাথে এমন পশুতুল্য আচরণ করা হয়েছে। লোকলজ্জার ভয়ে আমার বৃদ্ধ বাবা-মা প্রথমে মুখ খোলেননি। আমি ঢাকা থেকে ফিরে সব শুনে থানায় মামলা দায়ের করেছি। আমি এই অন্যায়ের কঠিন বিচার চাই।”

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী শিশুর পিতার দেওয়া লিখিত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
​এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৮   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ