কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার
শুক্রবার, ২৯ মে ২০২৬



কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: কুরবানীর গোস্ত আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরিদপুরের সদরপুর উপজেলার এক মৎস্যজীবী। নিহত আব্দুস সাত্তার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া মোল্লাবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (ঈদুল আজহার দিন) আনুমানিক সকাল ১০টার দিকে পদ্মা সেতুর নাওডুবা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার নিজ এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় শেষে নিজ জন্মভূমি শরীয়তপুরে কুরবানীর গোস্ত আনার উদ্দেশ্যে রওনা দেন। পথে নাওডুবা স্ট্যান্ডে বাস থেকে নামার সময় হঠাৎ বাসের ঝাঁকুনিতে তিনি গেট দিয়ে বাইরে পড়ে যান। এ সময় পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তারের স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তার মেয়ের জামাতা মাওলানা রেজাউল করীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাদ মাগরিব স্থানীয় মোল্লাবাড়ী জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মুফতী বোর্ড ও বাংলাদেশ ইসলামী জনকল্যাণ ফাউণ্ডেশনের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী; উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী; ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হামিদ মাস্টার।এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মোখতার হুসাইন, মাওলানা মিরাজুল ইসলাম এবং ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী সহ অনেকে।
জানাজায় নিহতের এক ভাই জানান, তারা মোট সাত ভাই এবং আব্দুস সাত্তার ছিলেন সবার বড়। ব্যবসার কারণে তিনি পরিবারসহ সদরপুরে বসবাস করতেন, আর অন্য ভাইরা শরীয়তপুরে থাকেন। গত রাতে কুরবানীর গোস্ত আনার জন্য তাকে ফোন করা হয়েছিল। সেই উদ্দেশ্যেই সকালে শরীয়তপুর যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা মরহুমকে মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১১   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ