লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১০
রবিবার, ৩১ মে ২০২৬



লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাইদিয়া গ্রামের পান্নু শেখের চায়ের দোকানে লুডু খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে সেই বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ইমারত মোল্লা ও শাহজাহান মৃধার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে একই গ্রামের ফারুক মুন্সী ও ইকরাম মাতুব্বরের প্ররোচনায় ইমারত মোল্লার পক্ষের লোকজন হাতুড়ি ও কাঠের বাটাম নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে শাহজাহান মৃধার পক্ষের অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে এনায়েত মৃধা (৪৫) গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষে উভয় পক্ষের মোট প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪৬:৪৯   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ