ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীর খোঁজে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীর খোঁজে পুলিশ
সোমবার, ১ জুন ২০২৬



ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীর খোঁজে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্রধারী হিসেবে অভিযুক্ত রেজাউল শিকদার নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলের ভেতরে একটি তাজা গুলি ছিল, তবে এর ম্যাগাজিন পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদার দীর্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে দাম্পত্য কলহে জড়িত ছিলেন। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে রেজাউল সেখানে উপস্থিত হন।

অভিযোগ রয়েছে, স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নিয়ে যেতে ব্যর্থ হয়ে তিনি কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের কাছে রেখে দেন এবং সকালে বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও গুলি উদ্ধার করে। তবে পুলিশের আগমনের আগেই স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে রেজাউল শিকদার ম্যাগাজিনসহ পালিয়ে যান বলে জানা গেছে।

পুলিশ অস্ত্র ও গুলিটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৪   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ