ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক

প্রথম পাতা » খেলাধুলা » ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
মঙ্গলবার, ২ জুন ২০২৬



ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক

১৯৮৬-এর মেক্সিকো বিশ্বকাপে খেলা ইরাক ৪০ বছর পর পুনরায় বিশ্বকাপে। এবারও বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকায়। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রথম উপস্থিতিতে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’ খ্যাত ইরাক গ্রুপপর্বের তিনটি ম্যাচই হেরেছিল। তবে এবার তারা সেই হতাশাজনক স্মৃতি পেছনে ফেলে ভালো কিছু করার আশা করছে।

সেই লক্ষ্যে গতকাল (১ জুন) শক্তিশালী দল ঘোষণা করেছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। ২৬ সদস্যের এই দলের বেশ কয়েকজন ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। আছেন এমএলএসে খেলা ফুটবলারও। ইরাকের ডাগআউটে আছে বিশ্বকাপের অভিজ্ঞতা। প্রধান কোচ আর্নল্ড ২০২২ এর কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দায়িত্বে ছিলেন।

এবারের আসরে ইরাকের গ্রুপে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইরাক এবং টুর্নামেন্টের দুই ডার্ক হর্স নরওয়ে ও সেনেগাল।

বিশ্বকাপে ইরানের প্রধান তারকারা:

এশিয়ান বাছাইপর্বে ইরাকের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আয়মেন হুসেন। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার আটটি গোল করেন। এছাড়া বলিভিয়ার বিপক্ষে প্লে-অফ ফাইনালে জয়সূচক গোল করে উত্তর আমেরিকার বিশ্বকাপে ইরাকের জায়গা নিশ্চিত করেন তিনি।

আরেক ফরোয়ার্ড আলী আল-হামাদি সেই ম্যাচে প্রথম গোলটি করেছিলেন। তিনি প্রথম ইরাকি ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কৃতিত্বও গড়েছেন; গত মৌসুমে ইপসসুইচ টাউনের হয়ে খেলেছেন।

মিডফিল্ডে সৃজনশীলতার জন্য অন্যতম ভরসা আমির আল-আম্মারি। পাশাপাশি আছেন জিদান ইকবাল, যিনি ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে এবং বর্তমানে নেদারল্যান্ডসের এফসি উট্রেখটের হয়ে খেলছেন।

২০২৬ বিশ্বকাপে ইরাকের গ্রুপপর্বের সূচি—

১৬ জুন, রাত ৪টা: ইরাক বনাম নরওয়ে — ফক্সবোরো, যুক্তরাষ্ট্র;

২২ জুন, রাত ৩টা ৫টা (ইডিটি): ফ্রান্স বনাম ইরাক — ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র;

২৬ জুন, রাত ১টা: সেনেগাল বনাম ইরাক — টরন্টো, কানাডা।

ইরাকের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ফাহাদ তালিব (আল তালাবা), জালাল হাসান (আল জাওরা), আহমেদ বাসিল (আল শর্তা);
ডিফেন্ডার: হুসেন আলী (পোগোন্‌ শেচিন), মানাফ ইউনিস (আল শর্তা), জাইদ তাহসিন (পাখতাকর), রেবিন সুলাকা (পোর্ট), আকাম হাশেম (আল জাওরা), মারকাস দোসকি (ভিক্টোরিয়া প্লাজেন), আহমেদ ইয়াহিয়া (আল শর্তা), জাইদ ইসমাইলি (আল তালাবা), ফ্রান্স পুত্রোস (পারসিব বান্দুং), মোস্তফা সাদুন (আল শর্তা);
মিডফিল্ডার: আমির আল-আম্মারি ((ক্রাকোভিয়া), কেভিন ইয়াকুব (এজিএফ), জিদান ইকবাল (উট্রেখট), আমির শের (সার্পসবর্গ), ইব্রাহিম বায়েশ (আল ধাফ্রা), আহমেদ কাশেম (ন্যাশভিলে এসসি), ইউসেফ আমিন (এইকে লারানাকা), মার্কো ফারজি (ভেনেজিয়া);
ফরোয়ার্ড: আলী জসীম (কোমো), আলী আল-হামাদি (ইপসউইচ টাউন), আলী ইউসেফ (আপোলন লিমাসল), আয়মেন হোসেন (আল কারমা) এবং মোহানাদ আলী (দিব্বা)।

বাংলাদেশ সময়: ১০:৪৯:০৬   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ