ফরিদপুরে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



ফরিদপুরে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে চৌধুরী বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশ্রমের উদ্যোগে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু হয়েছে। এ উপলক্ষে আট দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহানামযজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের মাধ্যমে মূল ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করা হয়। আগামী ১০ জুন পর্যন্ত চলবে এ মহোৎসব।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে টানা ৮ জুন পর্যন্ত ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্তন যজ্ঞ, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন, রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, শান্তি আশীর্বাদ, ভোগ আরতি, ভোগ দর্শন এবং মহাপ্রসাদ বিতরণ।

এছাড়াও উৎসব চলাকালে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম ঘটবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে আয়োজিত এই মহাহরিনাম সংকীর্তন উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। ‌

বাংলাদেশ সময়: ২৩:০১:৪০   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার
ফরিদপুরে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু
ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ