ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ফরিদপুরে ‌জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি ইমামদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজকে কল্যাণমুখী ও মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে জনকল্যাণমূলক কার্যক্রমে ইমামদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ইমামদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী ইমামরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‌ ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুর ‌ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন।

বাংলাদেশ সময়: ২৩:০০:২০   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার
ফরিদপুরে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু
ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ