ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

প্রথম পাতা » খেলাধুলা » ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!
শুক্রবার, ৫ জুন ২০২৬



ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে দারুণ এক সুখবর পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর স্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফ্রান্সের অপ্রত্যাশিত পরাজয়ের পর শীর্ষস্থান ফিরে পেয়েছে আলবিসেলেস্তেরা।

২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে হারের পর সেই অবস্থান হারায় তারা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের ঠিক আগে আবারও সিংহাসনে ফিরল দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।

আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে এক নম্বর স্থান হারিয়েছে ফ্রান্স। তারা নেমে গেছে তিন নম্বরে। অন্যদিকে ইরাকের সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে।

তবে আর্জেন্টিনার শীর্ষে ফেরার আনন্দের মাঝেই সামনে এসেছে একটি অদ্ভুত পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপের আগে এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ফলে ইতিহাসের সেই ‘অভিশাপ’ এবারও আলোচনায়।

মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিল। এবার তারা বিশ্বকাপ শুরু করবে শীর্ষ দল হিসেবে।

বাংলাদেশ সময়: ১২:৪১:৫৩   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ