বিয়ের ২৩ দিনের মাথায় নিভে যায় স্বপ্নার জীবন, বিচার চেয়ে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের ২৩ দিনের মাথায় নিভে যায় স্বপ্নার জীবন, বিচার চেয়ে মানববন্ধন
সোমবার, ৮ জুন ২০২৬



বিয়ের ২৩ দিনের মাথায় নিভে যায় স্বপ্নার জীবন, বিচার চেয়ে মানববন্ধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে নববিবাহিতা গৃহবধূ মায়া আক্তার স্বপ্না (২০) হত্যার বিচার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নিহতের স্বজনরা।

রবিবার (৮ জুন) বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

নিহত মায়া আক্তার স্বপ্না সদরপুর উপজেলার ঠাঙ্গামারী গ্রামের শেখ হান্নানের মেয়ে।

পারিবারিকভাবে গত (১৫ ফেব্রুয়ারি) তারিখে তার বিয়ে হয় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামের সাখাওয়াত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বর ওরফে আরাফ মাতুব্বর (২২)-এর সঙ্গে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বপ্নাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং যৌতুকের দাবিতে চাপ দেওয়া হতো। বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় স্বামীর বাড়িতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
এ ঘটনায় নিহতের বাবা শেখ হান্নান বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় নগরকান্দা থানার এসআই রবিউল ইসলাম। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি না হওয়ায় বিচার নিয়ে হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলার তদন্তে গাফিলতি ও উদাসীনতার কারণে প্রকৃত অপরাধীরা এখনও আইনের আওতার বাইরে রয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নিহতের বাবা শেখ হান্নান বলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে। মামলা করার পরও দীর্ঘদিন ধরে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং মায়া আক্তার স্বপ্না হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, তদন্তে কোনো ধরনের গড়িমসি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২০   ১১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ