স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন
সোমবার, ৮ জুন ২০২৬



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন করেছেন ।

ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য প্ল্যান্ট পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি প্রকল্পের অবশিষ্ট কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

মন্ত্রী বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাজধানীবাসীর দীর্ঘদিনের পানি সংকটের টেকসই সমাধানে ভূ-উপরিস্থ পানির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের পানিসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ সংরক্ষণও সহজ হবে।

পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য, গন্ধর্বপুর পানি শোধনাগার এর প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি এবং দ্বিতীয় ফেজ থেকেও সমপরিমাণ পানি দৈনিক রাজধানীতে সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২৬   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর
বোয়ালমারীতে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে টান টান ত্যাগীরাই পদ পাক দাবী এলাকাবাসির
যমুনার স্রোতে ভেসে গেল শত শত পাটের জাগ, সরিষাবাড়ীতে ৪ শতাধিক কৃষক দিশেহারা
ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা
ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ
স্বর্ণালংকার ও শটগানসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ