বুধবার, ১০ জুন ২০২৬

বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
বুধবার, ১০ জুন ২০২৬



বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মুত্যুবরণকারী ও স্থায়ী অক্ষমতাজনিত সরকারি কর্মকতার্-কর্মচারীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় বান্দরবানের বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মুত্যুবরণকারী ৪ জনের পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ৮ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

একইসঙ্গে চাকরিরত অবস্থায় অসুস্থতাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম একজনের পরিবারের সদস্যর হাতে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক সরকারিভাবে প্রদত্ত এই চেকের টাকা যথাযথস্থানে খরচ করার আহ্বান জানান এবং আগামীতেও জেলা প্রশাসন থেকে বিভিন্ন সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম মনজুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মুত্যুবরণকারী ৪ জনের পরিবারের সদস্য, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০৭   ৯৯ বার পঠিত