কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » খেলাধুলা » কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
শুক্রবার, ১২ জুন ২০২৬



কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং পর্যায়ক্রমে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলা নিয়ে এই বিচ গেমস অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আজ কক্সবাজারের কলাতলী বিচে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কিছুদিন আগে চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমস উদ্বোধনে গিয়ে দেখেছি তারা কৃত্রিম সৈকত তৈরি করেছে। অথচ আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমরা এটিকে কাজে লাগাতে চাই। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে এবং তরুণ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, উল্লেখ করে তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ের ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়েও কথা বলেন। তিনি জানান, চলমান আসরের ফাইনাল রাউন্ড আগামী জুলাইয়ের মধ্যে শেষ হবে এবং পরবর্তী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ সালের ১লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বালক ও বালিকা-উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিভাগ।

বাংলাদেশ সময়: ২২:১১:৩১   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন
বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ