নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে
শনিবার, ১৩ জুন ২০২৬



নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে স্টার্টআপ উদ্যোক্তাদের মেলা ও বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক আবিষ্কার এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।

কর্মসূচিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়। এ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে। স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান সম্পর্কিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। বিচারকদের মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, দেশব্যাপী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে উপজেলা, জেলা, মহানগর ও জাতীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৪৯:০৬   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ