দেড় মাস ধরে খোলা আকাশের নিচে পরিবার, দেখার কেউ নেই মাদারগঞ্জে!

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেড় মাস ধরে খোলা আকাশের নিচে পরিবার, দেখার কেউ নেই মাদারগঞ্জে!
শনিবার, ১৩ জুন ২০২৬



দেড় মাস ধরে খোলা আকাশের নিচে পরিবার, দেখার কেউ নেই মাদারগঞ্জে!

জামালপুর প্রতিনিধি : আদালত কিংবা আইন নয়, পেশিশক্তিই যেন শেষ কথা। জমি নিয়ে বিরোধের জেরে ঝড়ে ভেঙে পড়া ঘরের টিনের চাল মেরামত করতে পারছে না একটি অসহায় পরিবার। ফলে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বীরগোপালপুর মধ্যপাড়া (৭ নং ওয়ার্ড) এলাকার আজিজুলের পরিবার।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,গত মে মাসে এক কালবৈশাখী ঝড়ে আজিজুলের বসতঘরের টিনের চাল উড়ে ও ভেঙে যায়। এরপর থেকে পরিবারটি ঘরহীন হয়ে পড়ে। প্রায় চার যুগ (৪৮ বছর) ধরে ওই জমিতে বসবাস করে আসছে পরিবারটি। কিন্তু ঘরটি মেরামত করতে গেলেই বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরই আপন চাচা সুলতান ও তার ভাইয়েরা।

​অভিযুক্ত সুলতান ও তার ভাইদের দাবি— যে জমিতে ঘরটি অবস্থিত, সেটি তাদের। জমি নিয়ে বিরোধ থাকায় তারা কোনোভাবেই ওই ঘরের চাল মেরামত করতে দেবে না।

​জমি নিয়ে বিরোধ বা মামলা থাকতেই পারে, কিন্তু তার চূড়ান্ত ফয়সালা করবে দেশের প্রচলিত আদালত। কোনো রায় বা আইনি আদেশ ছাড়াই একটি পরিবারকে এভাবে ঝড়-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করা কতটা যৌক্তিক, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, চার দশক ধরে বসবাস করা একটি পরিবারকে মানবিক কারণে হলেও অন্তত মাথার ওপর ছাদটুকু মেরামত করতে দেওয়া উচিত ছিল।

ভুক্তভোগী পরিবারের আকুতি ও দাবি “আমাদের জমি নিয়ে বিরোধ থাকলে আদালত বিচার করবে। কিন্তু এই বর্ষার দিনে আমরা ছোট ছোট সন্তান নিয়ে কোথায় যাব? রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি, অথচ নিজের ঘরটা ঠিক করতে পারছি না। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

​ঝড়ের পর থেকে আজ পর্যন্ত পরিবারটির পাশে দাঁড়ানোর মতো কেউ এগিয়ে আসেনি। অমানবিক এই পরিস্থিতির অবসান ঘটাতে এবং অসহায় পরিবারটির মাথার গোঁজার ঠাঁই নিশ্চিত করতে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকরী পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার এবং সচেতন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১০:৫৪:২৯   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ