২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও বৃক্ষরোপণের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও বৃক্ষরোপণের উদ্বোধন
শনিবার, ১৩ জুন ২০২৬



সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের নতুন অভিযাত্রার সূচনা হয়।
সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রব্বানী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের অংশ হিসেবে সদরপুরে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৮০ দিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলা প্রশাসনের উদ্যোগকে সফল করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১০:২১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা
পুনঃনিয়োগ পেলেন জামালপুরের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন করিম সিদ্দিক
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ