দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র

প্রথম পাতা » খেলাধুলা » দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র
সোমবার, ১৫ জুন ২০২৬



দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র

বিশ্বকাপের রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ডাচদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এশিয়ান জায়ান্টরা। অন্যদিকে, দেশের হয়ে বড় টুর্নামেন্টে প্রথম গোলের পাশাপাশি অনন্য এক রেকর্ড গড়েছেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

ম্যাচের শুরুতেই পরিসংখ্যানে ছিল দারুণ এক চমক। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে নেদারল্যান্ডসের শুরুর একাদশে ডাচ শীর্ষ লিগের কোনো খেলোয়াড় ছিলেন না। অথচ প্রতিপক্ষ জাপানের শুরুর একাদশেই ওই লিগে খেলা দুই ফুটবলার আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে ছিলেন।

প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই গোল আদায়ের চেষ্টা করেছে। ম্যাচের ৩৪তম মিনিটে কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড কোনোমতে ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। ফলে প্রথম ৪৫ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য (০-০) সমতায়।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে জমে ওঠে জাপান-নেদারল্যান্ডস ম্যাচ। ৫১ থেকে ৬৪ এই ১৩ মিনিটেই আসে তিনটি গোল।

৫১তম মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন এই ডাচ তারকা। বক্সে লিভারপুল ডিফেন্ডারের সেই চিরাচরিত হেডে বল পোস্টে লেগে জালে জড়ায়। দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটিই ফন ডাইকের প্রথম গোল।

তবে ডাচদের এই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি জাপান। পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় তারা। ৫৭তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোলটি করেন মিডফিল্ডার কেইতো নাকামুরা।

সমতা ফেরার পর ৬৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের গোলে নেদারল্যান্ডস আবারও লিড নেয় (২-১)।

ম্যাচ যখন ডাচদের জয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আঘাত হানে জাপান। ৮৯তম মিনিটে দুর্দান্ত এক গোল করে জাপানের সমতা ফেরান কোকি ওগাওয়া। এতে জয়ের স্বপ্ন দেখা ডাচরা শেষ মুহূর্তে থমকে যায়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচটি ড্র হলেও ব্যক্তিগত এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব (৫৫) ও জাতীয় দল (১১) মিলিয়ে এটি ছিল তার ৬৬তম ম্যাচ। শুধু তাই নয়, ৬৬টি ম্যাচের প্রতিটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৩২   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ