খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক

প্রথম পাতা » খুলনা » খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
সোমবার, ১৫ জুন ২০২৬



খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে। আমরা এমন একটি শহর চাই, এমন একটি দেশ চাই যেখানে সব দিক থেকেই দেশটি স্বনির্ভর হয়ে উঠবে। আমাদের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরাই পারবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে। সে জন্য তিনি বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন।

গতকাল রোববার বিকেলে জেলা পর্যায়ের স্টার্টআপ সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ : সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রশাসক জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও প্রস্তুতিতে অভিভূত হয়ে বলেন, পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশকে অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে। বিজ্ঞানই পারবে আমাদের সেই উচ্চতায় নিয়ে যেতে। আজকের শিক্ষার্থীরাই তাদের চিন্তাশক্তি, শিক্ষা, মনন ও উদ্ভাবনী শক্তির মাধ্যমেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। জেলা পর্যায় পার হয়ে খুলনার ক্ষুদে বিজ্ঞানীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সৃষ্টিশীল ভাবনার স্বীকৃতি পাবেন এবং সেরা আসনটি অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা, উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজ্জাদ হোসেন, উপপরিচালক (মাধ্যমিক) মো. কামরুজ্জামান ও সহকারী পরিচালক (কলেজ) মো. এনামুল ইসলাম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত কাইমেট ক্যাম্প-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। নবায়নযোগ্য শক্তি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে পরিবারভিত্তিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী যুব সংগঠন আপস যুব সংগঠন এ ক্যাম্পের আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৭   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
খুলনায় ৮৩৪ অপরাধীকে ধরতে বিশেষ অভিযান শুরু, গ্রেফতার ১৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ