জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া

প্রথম পাতা » খেলাধুলা » জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া
বুধবার, ১৭ জুন ২০২৬



জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রিয়া

প্রথম হাফে জর্ডানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিলো ইউরোপের দল অস্ট্রিয়া। তবে দ্বিতীয় হাফের শুরুতেই সমতায় ফেরে জর্ডান। কিন্তু আবারও লিড নেয় অস্ট্রিয়া, আর সেই গোল আর শোধ করতে পারেনি জর্ডান। উল্টো বাড়ানো সময়ে পেনাল্টি থেকে আরও একটি গোল করে অস্ট্রিয়া। ফলে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা।

জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে অস্ট্রিয়া। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। ম্যাচের প্রথম হাফে রোমানো স্মিড অস্ট্রিয়াকে লিড এনে দেন। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয় হাফের শুরুতেই ঘুরে দাঁড়ায় নবাগত দল জর্ডান। ৫০তম মিনিটে নুর আল-দ্বীনের ক্রস থেকে হেডে গোল করেন আলী ওলওয়ান। তবে এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেছে অস্ট্রিয়া।

৭০তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। তবে ভিএআর-এর কারণে গোলটি বাতিল হয়। তবে তার ৬ মিনিট পরই আত্মঘাতী গোল থেকে আবারও লিড পেয়ে যায় অস্ট্রিয়া। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রিয়ার সহজ জয় নিশ্চিত করেন দলটির অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আর্নাউতোভিচ।

গ্রুপ ‘জে’-এর এই ম্যাচে অস্ট্রিয়া জয় পাওয়ায় টেবিলের দুইয়ে উঠে এলো। এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। আগামী ২২ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৫৭   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ