সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম ও কমিউনিটি বেইজড পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আজ সংসদে সাতক্ষীরা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আব্দুল খালেকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রণীত খসড়া পর্যটন মহাপরিকল্পনায় পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ পর্যটন উন্নয়নের রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে। মহাপরিকল্পনায় সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলায় ১০টি, বাগেরহাট জেলায় ২২টি এবং খুলনা জেলায় ২১টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী জানান, মহাপরিকল্পনা চূড়ান্তভাবে গৃহীত হলে সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম ও কমিউনিটি বেইজড পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা মহাপরিকল্পনা অনুমোদন ও পরবর্তী প্রকল্প গ্রহণের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩৬   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ