ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ
রবিবার, ২১ জুন ২০২৬



ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন চৌধুরী নায়াব ইউসুফ, সংসদ সদস্য ফরিদপুর-৩।
আজ শনিবার সভা শেষে তিনি সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ‌ হাসপাতালের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি বলেন, “ফরিদপুরবাসীর জন্য সঠিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
মতবিনিময় সভা ও পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চলমান পরিস্থিতি নিয়ে সন্তোষজনক সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ফরিদপুরে সিভিল সার্জন ডাক্তার মোঃ মাহমুদুল হাসান সহ স্বাস্থ্য শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৭   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির
বিমান শুধু যাত্রী ও পণ্য পরিবহনে নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি : বিমান মন্ত্রী
যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি এবং সদস্যগণের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর
ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ