![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুইটি সলিং রাস্তার উদ্বোধন করেছেন ফরিদপুর সদর ৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ। আজ শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।।
জানা যায়, “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র অংশ হিসেবে অম্বিকাপুর ইউনিয়নের বেড়িবাঁধ ও হঠাৎবাজার এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে স্থানীয় জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে দুইটি নতুন সলিং রাস্তার উদ্বোধন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ছিলেন । সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বৃক্ষরোপণ কর্মসূচি এবং নতুন সলিং রাস্তা নির্মাণের ফলে এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশ সময়: ২২:৪১:৩৮ ১১ বার পঠিত