রবিবার, ২১ জুন ২০২৬

জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬



জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে মুছা ফকির (৬০) নামে এক বৃদ্ধের নির্মম মৃত্যু হয়েছে। আজ ২১ জুন (রবিবার) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন মুছা ফকির। তীব্র বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

​নিহত মুছা ফকির উপজেলার উত্তর চরবওলা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:২৮   ১১ বার পঠিত