সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন

প্রথম পাতা » খেলাধুলা » সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
সোমবার, ২২ জুন ২০২৬



সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন

এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন। তবে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে টুর্নামেন্ট শুরু করে তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছে স্পেন। মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন ইয়ামাল।

ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে দেন ইয়ামাল। এরপর ম্যাচের ২১ ও ২৪ মিনিটে সৌদি আরবের জালে দুইবার বল পাঠান মিকেল ওয়াইরসাবাল।

এরপরও বেশ কিছু আক্রমণ করে স্পেন। তবে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

বিরতি থেকে ফিরেই আবারও গোলের দেখা পায় স্পেন। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়ায় সৌদি আরব। ম্যাচের ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ০:১৮:২৪   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ